1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী আরিফুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী আরিফুল ইসলাম

প্রতিনিধি

ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে হামলার ঘটনায় নিজের ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. আরিফুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের ডুমনি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে নূরপাড়া আলিম মাদরাসা মাঠের কাছে তাদের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, বিএনপির ৪৩ নম্বর ওয়ার্ড নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা হয়।

তিনি আরও বলেন, হামলার সময় দিদার মোল্লার সঙ্গে মোহাম্মদ সেলিম মিয়া, মো. ইসরাফিল, মোহাম্মদ নাহিন, মোহাম্মদ রানা আহমেদ ও সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। এ ঘটনায় নূরপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামের স্থানীয় কর্মী রিয়াজুল হোসেন, ইনসাফের সাইফুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।

নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, তারা সবাই সাধারণ পরিবারের মানুষ এবং সাধারণ মানুষের সঙ্গেই চলাফেরা করেন। এ ধরনের অতর্কিত হামলা ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন আরিফুল ইসলাম। তিনি বলেন, আব্দুল্লাহপুরে তাদের নির্বাচনী কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং খিলক্ষেতে কার্যালয় উদ্বোধনের সময় নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়। এসব ঘটনার ধারাবাহিকতাতেই ডুমনি এলাকায় হামলা হয়েছে বলে তার দাবি।

এছাড়া তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী পরিকল্পিতভাবে সংঘাতের পরিবেশ সৃষ্টি করছেন। তার ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় উত্তরার আজমপুর থেকে তাদের গণমিছিলের কর্মসূচি থাকলেও একই এলাকায় বিকেল ৩টায় বিএনপি প্রার্থী প্রস্তুতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন, যা উত্তেজনা বাড়াতে পারে।

সংবাদ সম্মেলন থেকে ডুমনি এলাকায় হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!