1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপের ধাক্কায় নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপের ধাক্কায় নিহত ২

প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপচালক প্রবীর রায় (৩৬) এবং তার সহকারী জুয়েল (১৭)। প্রবীর রায়ের বাড়ি লালমনিরহাট সদর উপজেলায় এবং জুয়েলের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়।

বাংলাদেশ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই পথে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!