1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তীব্র চাপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তীব্র চাপ

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে যানবাহনের তীব্র চাপ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই মহাসড়কের জামালদী মেঘনা সেতু থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত কোথাও স্থায়ী যানজট লক্ষ্য করা না গেলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এর আগে গতকাল সোমবার অফিস শেষেই নাড়ির টানে গ্রামের পথে রওনা হন অনেকেই।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসযাত্রী রাশেদ মিয়া বলেন, স্বাভাবিক সময়ে যেখানে ৩-৪ ঘণ্টায় পৌঁছানো যায়, সেখানে এখন কখন পৌঁছাব বলা যাচ্ছে না। গাড়ি বারবার থেমে থেমে চলায় ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কুমিল্লাগামী আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, ঈদের আগে বাড়ি যাওয়ার আনন্দ থাকলেও সড়কের ধীরগতির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বাসের ভেতরে দীর্ঘ সময় থাকা কঠিন হয়ে পড়েছে।

জোনাকি বাসের চালক আব্দুল হালিম বলেন, ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক যানবাহন সড়কে নামায় গাড়ির চাপ বেড়ে গেছে। একসঙ্গে এত গাড়ি গতি বাড়ানো যাচ্ছে না। সামান্য ফাঁকা পেলেও সামনে গিয়ে আবার আটকে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদ সামনে রেখে আগামী কয়েকদিন মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তাই যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তবে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মাঝে মধ্যে ধীরগতি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!