1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার মঞ্চ মাতানো হলো না পাকিস্তানি শিল্পীর, - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ঢাকার মঞ্চ মাতানো হলো না পাকিস্তানি শিল্পীর,

বিনোদন ডেস্ক :

সদ্যই ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। কিন্তু শেষে এসে ঢাকার মঞ্চ আর মাতানো হলো না এই শিল্পীর। কারণ, কনসার্ট স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

কনসার্ট শুরু হওয়ার তখনও ঘণ্টা খানিক সময় বাকি। ‘রিস্তা পুরানা’ খ্যাত সেই গায়ক মুস্তাফা জাহিদকে শোনার অপেক্ষায় শ্রোতারা। এমন সময় আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দশানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে।
পরে জানা যায়, এ ঘোষণা দেওয়ার সঙ্গেই আর খোঁজ মেলেনি তাদের। অর্থাৎ, শ্রোতাদের একাংশ আয়োজকদের আর নাগালের মাঝে আনতে পারেনি। হটলাইনে কল দিয়েও পাওয়া যায়নি সাড়া- এমনই অভিযোগ।

এছাড়াও কনসার্ট স্থগিতের ঘোষণার পর কিছু শ্রোতাদের মাথায় হাত পড়ে! বিশেষ করে যারা টাকা খরচ করে টিকিট বুক করে রেখেছিলেন। তারা সামাজিক মাধ্যমে আয়োজকদের ওপর আঙ্গুল তোলেন, সেই টিকিটের টাকা ফেরত চাওয়ারও দাবি ওঠান।
এর আগেও নাকি এমন কয়েকটি কনসার্ট স্থগিতের অভিযোগ রয়েছে আয়োজকদের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে তা মন্তব্য করেন অনেক শ্রোতারাই।

এদিকে ঢাকার শিল্পীরা জানান, বিষয়টি শুধু বিব্রতকর নয়, লজ্জারও।

এ নিয়ে ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস একটি গণমাধ্যমে বলেন, ‘এবার কনসার্ট স্থগিতের সময় আমাদের কিছুই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি, এমনকি গতকাল আমাদের কিছু পেমেন্ট করার কথা থাকলেও তা করেনি তারা। তখন থেকেই কিছুটা আঁচ পেয়েছিলাম আমরা। এটা ভালো উদাহরণ হয়ে রইল না।’
জানা গেছে, তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা।

শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, আয়োজকেরা যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু অর্থ পরিশোধ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!