1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট

প্রতিনিধি

১-৪ অক্টোবর ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতা। চারদিন ব্যাপি এ আন্তর্জাতিক আয়োজনে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। একটি পুরুষদের আর অন্যটি নারীদের। পুরুষদের টুর্নামেন্টে ৮ আর নারীদের টুর্নামেন্টে খেলবে তিনটি দেশ।

আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার নারী দলের খেলোয়াড় কুরুপ্পু। তিনি আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে বলেন, ‘আশা করি নারী ও পুরুষ উভয় টুর্নামেন্ট অত্যন্ত ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশে স্কোয়াশ খেলতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।’ এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ৬ নারী খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

ভারত, শ্রীলংকা, মিশর, ইরান, কুয়েত ও নিউজিল্যান্ডের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়দের সাথে খেলবেন বাংলাদেশের সাইমুন ও আমিনুল। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সানাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল অবঃ জি এম কামরুল ইসলাম এবং ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!