1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিজিএফআই পরিচয়ে এলজিইডিতে দাপ্তরিক চাপ সৃষ্টি, প্রতারক আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ডিজিএফআই পরিচয়ে এলজিইডিতে দাপ্তরিক চাপ সৃষ্টি, প্রতারক আটক

প্রতিনিধি

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অভিযান চালিয়ে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।  সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এলজিইডি ভবনের পরিচালক কার্যালয় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শাহিনুর (৫২)। তিনি সেনাবাহিনীর চাকরিচ্যুত একজন সাবেক সার্জেন্ট।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহিনুর নিজেকে ডিজিএফআই-এর ‘সিনিয়র ওয়ারেন্ট অফিসার’ পরিচয় দিয়ে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং লোক নিয়োগে সহায়তার নামে দাপ্তরিক চাপ সৃষ্টি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় যে শাহিনুর নামে কোনো কর্মকর্তা বা সদস্য ডিজিএফআইয়ে কর্মরত নেই। পরবর্তী সময়ে এলজিইডি কর্তৃপক্ষ শেরেবাংলা নগর সেনা ক্যাম্পে বিষয়টি জানালে সেনাবাহিনীর দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনুরকে আটক করে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমাদের কাছে অভিযোগ আসে যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। খবর পেয়ে টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে জানা যায়, তিনি ডিজিএফআইয়ের কেউ নন। শাহিনুর সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত থাকাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৮ সালে চাকরিচ্যুত হন।

শাহিনুরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!