1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন যে নায়িকা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

‘ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন যে নায়িকা

বিনোদন ডেস্ক :

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল।

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে। শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম।

গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে।
এই তিন ছবি বলিপাড়ায় পরিচিতি দিয়েছে শর্বরীকে। ২০২৫-এ মুক্তি পাবে তার আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

এবার আরও বড় চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। ‘ডন ৩’ ছবিতে তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!