1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজানুর রহমান (১৭) ও নেহাল হোসেন (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিজানুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে। তিনি নন্দীগ্রামের সিধইল গ্রামের নানা সিরাজ উদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। অপর নিহত নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল একটি মোটরসাইকেলে করে কাথম টু কালিগঞ্জ সড়ক দিয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি আমাদের জানান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত দুজনই নন্দীগ্রাম মা কেজি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাক শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!