1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেন্ডার না পেয়ে চিকিৎসককে যুবদল নেতার হুমকি, চিকিৎসা সেবা বন্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

টেন্ডার না পেয়ে চিকিৎসককে যুবদল নেতার হুমকি, চিকিৎসা সেবা বন্ধ

প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সকাল থেকে কর্ম বিরতি পালন করছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সামগ্রী সরবরাহের টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের পরে দশটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেখানে কাজ পায় বাঁধন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মেধা কনস্ট্রাকশন কাজ না পাওয়ায় গতকাল সকাল ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলমাস উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান। এসময়ে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কেন কাজ দেওয়া হলো না সেটি জানতে চান। একপর্যায়ে যুবদল নেতাসহ সঙ্গে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে টেন্ডার না দেওয়ায় মারধরের হুমকি দেন।

চিকিৎসা নিতে আসা মতিউর রহমান বলেন, সকালে হাসপাতালে এসেছি, এখানে চিকিৎসক বসেনি এজন্য ফিরে যাচ্ছি। শুনলাম চিকিৎসককে কেউ হুমকি দিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বুলবুল আহমেদ বলেন, গতকাল সকালে আমরা স্যারসহ হাসপাতালের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এ সময়ে হঠাৎ করে যুবদলের হাসানুরসহ কয়েকজন এসে টেন্ডার না পাওয়ার কারণে স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এসময়ে তারা বলেন, টেন্ডার আমাদের দিতে হবে। এখন টেন্ডার হয়েছে, সেটি স্থগিত করে আমাদের নামে দেন। স্বচ্ছভাবে টেন্ডার হয়েছে তবুও তাদের এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোয় আমরা অবাক হয়েছি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি বেগম বলেন, গতকাল আমাদের স্বাস্থ্য কর্মকর্তাকে কয়েকজন ব্যক্তি এসে হুমকি দিয়েছেন। এজন্য আজকে আমরা সবাই কর্মবিরতি পালন করছি। যতক্ষণ এর সঠিক বিচার পাব না ততক্ষণ আমরা কাজে ফিরব না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.নীল রতন দেব বলেন, টেন্ডার হয়েছিল, সেখানে সব নিয়ম মেনে করা হয়েছে। সেখানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার না পেয়ে আমার কক্ষে এসে বিভিন্নভাবে হুমকি দেয়। সেখানে দুইজন পরিচিত, একজন যুবদলের হাসানুর রহমান আরেকজন লায়ন। আমি এ বিষয়ে থানায় একটি জিডি করেছি।

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, আপনি যেটা বলছেন, সবই ঠিক আছে। আমি কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে নেই।

কিশোরগঞ্জে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভুক্তভোগী এ বিষয়ে একটি জিডি করেছেন। সেখানে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে চিকিৎসক ও নার্সররা মানববন্ধন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!