1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনায় গায়িকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনায় গায়িকা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মার্কিন গায়িকা চ্যাপেল রোয়ান। অনুষ্ঠানে তার ব্যতিক্রমী ও সাহসী পোশাক নির্বাচন উপস্থিত দর্শকসহ বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছে।

গত রোববার রাতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে চ্যাপেল রোয়ান মেরুন রঙের একটি বিশেষ নকশার ‘মুগলার’ গাউন পরে হাজির হন। তবে তাতে ছিল না কোনো টপস বা উপরিভাগের পোশাক; অর্থাৎ গায়িকা ছিলেন অনাবৃত।

শরীরের বিভিন্ন অংশে নানা ধরণের শৈল্পিক নকশা বা বডি আর্ট আঁকা ছিল। বার্গান্ডি রঙের কোঁকড়ানো চুল আর বোল্ড স্মোকি আই মেকআপের সঙ্গে তার এই সাজ রেড কার্পেটে কার্যত সকলকে চমকে দেয়। শুধু তাই নয়, পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি মঞ্চেই পোশাক পরিবর্তন করে রোমান ঘরানার অফ-শোল্ডার গাউন পরে দর্শকদের অবাক করে দেন।

তবে তার পোশাক নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ তার এই সাহসী ফ্যাশন সচেতনতার প্রশংসা করলেও, অনেকেই একে মাত্রাতিরিক্ত ও বিতর্কিত বলে সমালোচনা করছেন।

এবারের আসরে চ্যাপেল রোয়ান তার আলোচিত গান ‘দ্য সাবওয়ে’-এর জন্য ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ‘উই আর মুভিং দ্য নিডল ২০২৬ রেজোনেটর অ্যাওয়ার্ডস’-এ তিনি ‘হারমোনাইজার অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন। পুরস্কার গ্রহণকালে আবেগপ্লুত চ্যাপেল রোয়ান সংগীতশিল্পীদের ন্যায্য মজুরি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে তিনি গ্র্যামিতে ‘সেরা নতুন শিল্পী’ (বেস্ট নিউ আর্টিস্ট) হিসেবে পুরস্কার জিতেছিলেন চ্যাপেল রোয়ান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!