1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ শতাধিক নারী-পুরুষ আটক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ শতাধিক নারী-পুরুষ আটক

প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি মদ, রিয়ার, গাঁজা, নগদ টাকা, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও পতিতাবৃত্তির অপরাধে শতাধিক নারী-পুরুষকে আটক করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিটেক বস্তি ও তার পাশে থাকা ‘জাভান’ নামের একটি হোটেলে এই অভিযান চালানো হয়।

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছেন। আটকদের আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অপরদিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে রোববার দিবাগত রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত চলা যৌথ বাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন।

হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতাবৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে রাতে অভিযান চলাকালে হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৫) নামের এক ব্যক্তি হোটেলের তিন তলা থেকে লাফিয়ে পালাতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক মিল্টনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম ‘জাভান’ হোটেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লেফট্যানেন্ট কর্নেল মো. তাহসিন তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের জানান, টঙ্গীর আমতলী এলাকায় ‘জাভান’ হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল। আজ অভিযান চালিয়ে বিয়ার ও মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পতিতাবৃত্তির অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!