1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝুলে থাকা বিভাগীয় মামলা ও ২৪ হাজার কোটি টাকার অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

ঝুলে থাকা বিভাগীয় মামলা ও ২৪ হাজার কোটি টাকার অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রতিনিধি

এক বছরের বেশি সময় ধরে অনিষ্পন্ন থাকা বিভাগীয় মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অডিট আপত্তিগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৭ মে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া। সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, চলমান প্রশাসনিক, আইনগত ও আর্থিক বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, মে মাস পর্যন্ত মন্ত্রণালয়ে পাঁচটি বিভাগীয় মামলা চলমান রয়েছে। এর মধ্যে যেসব মামলা এক বছরের বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট শাখাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি তিন মাস, ছয় মাস ও এক বছরের বেশি সময় ধরে চলমান মামলার পৃথক তালিকা প্রস্তুত করে সংসদ ও সমন্বয় শাখায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অডিট আপত্তি নিয়ে আলোচনায় জানানো হয়, মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোতে বর্তমানে মোট ১ হাজার ৮২৩টি অডিট আপত্তি রয়েছে। এর মধ্যে সাধারণ আপত্তি ৬৯১টি, অগ্রিম আপত্তি ৯৪৬টি এবং খসড়া বা সংকলন আপত্তি ১৮৬টি। এসব আপত্তির সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ২৪ হাজার ৮৩২ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে ১৫টি অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে সাধারণ চারটি, অগ্রিম তিনটি এবং খসড়া আটটি আপত্তি রয়েছে। নিষ্পত্তিকৃত আপত্তিগুলোর আর্থিক পরিমাণ ছিল দুই কোটি দুই লাখ টাকা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আপত্তিগুলো চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি নিয়মিত দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভা আয়োজন এবং ব্রডশিট জবাবের মাধ্যমে নিষ্পত্তি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনসংক্রান্ত আলোচনায় জানানো হয়, এপ্রিল পর্যন্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোতে মোট ১ হাজার ৪৮৭টি দেওয়ানি ও রিট মামলা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০১টির জবাব আদালতে দাখিল করা হয়েছে, তবে ১৮৬টির জবাব এখনো দাখিল করা সম্ভব হয়নি। আলোচ্য সময়ে ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং সবকটিতেই রায় সরকারের পক্ষে এসেছে। বর্তমানে পেন্ডিং মামলার সংখ্যা ১ হাজার ৪৭৭টি।

সভায় সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার মামলাগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল নিশ্চিত করতে হবে। পাশাপাশি আদালত অবমাননা মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং স্পর্শকাতর মামলাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মামলাগুলোকে পাঁচ, ১০ ও ১৫ বছরের মেয়াদভিত্তিক শ্রেণিবিন্যাস করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়।

জনবল পরিস্থিতি নিয়ে আলোচনায় জানানো হয়, মন্ত্রণালয়ের অনুমোদিত ২১২টি পদের মধ্যে বর্তমানে ১৪৬টি পদে জনবল কর্মরত রয়েছে। বাকি ৬৬টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ দ্রুত পূরণ এবং পদের মেয়াদ সংরক্ষণে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, চলমান তদন্ত কার্যক্রম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং প্রশাসনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সভায় চারটি চলমান তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি অফিস পরিচ্ছন্নতা, পুরোনো নথি বিধি অনুযায়ী বিনষ্টকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এসব নির্দেশনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রশাসনিক, আর্থিক ও আইনগত বিষয়গুলোর নিষ্পত্তি ত্বরান্বিত হবে এবং মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম আরও কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!