1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি করে প্রজ্ঞাপন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি করে প্রজ্ঞাপন

প্রতিনিধি

ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি করে প্রজ্ঞাপন
মো. আশরাফুল আলম রাসেল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াতের নেতা নিহত হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন।

পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে ইউএনওর দায়িত্বে ছিলেন।
এবারই প্রথমবারের মতো রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এক মঞ্চে বিভিন্ন দলের প্রার্থীদের এনে ভোটের প্রচারের ব্যবস্থার আইন করে ইসি। ঝিনাইঘাতীতে ওই আয়োজনে বসা নিয়ে প্রথম দফায় সংঘর্ষ বাঁধে দুই দলের। ওই সংঘর্ষের পর ঝিনাইগাতী বাজারে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়।

সেখানেই খুন হন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, শেরপুরের ঝিনাইগাতির ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি (অফিসার্স ইনচার্জ) ও ইউএনওকে (উপজেলা নির্বাহী অফিসার) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন, গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে। ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

আমাদের আচরণবিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন প্রার্থীরা। কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!