1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝালকাঠিতে চলছে জাতীয় প্রতিনিধি সম্মেলন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ঝালকাঠিতে চলছে জাতীয় প্রতিনিধি সম্মেলন

প্রতিনিধি

ঝালকাঠিতে চলছে জাতীয় প্রতিনিধি সম্মেলন
‎ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের শেষ দিনে চলছে জাতীয় প্রতিনিধি সম্মেলন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানের এই সম্মেলন চলবে বিকেল পর্যন্ত।

‎ঐক্য-সম্প্রীতির লক্ষ্যে মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদে এই প্রথমবারের মতো দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।

‎সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমির হজরত মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর)। উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ।

এর মধ্যে রয়েছেন—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ‎খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।

‎সম্মেলনকে ঘিরে নেছারাবাদ দরবার শরীফে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতাদের এক মঞ্চে বসানোর এই উদ্যোগকে স্থানীয় বিশ্লেষকরা ‘গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

‎আয়োজকরা জানান, রোববার (২৩ নভেম্বর) ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের সব কার্যক্রম শেষ হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!