1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই শহীদদের নামে ঢাবির জিয়া হলের প্রতিটি রুমের নামকরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জুলাই শহীদদের নামে ঢাবির জিয়া হলের প্রতিটি রুমের নামকরণ

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রতিটি রুমের নামকরণ করা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের’ নামে। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে তাদের আত্মত্যাগের গুরুত্ব ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ব্যতিক্রমী উদ্যোগটি প্রথম শুরু করেন ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মো. নাঈমুল আবরার, আসিফ ইমাম ও ফুজায়েল আহমেদ। পরবর্তীতে এতে যুক্ত হন মাহবুব আলম মিরাজ, রুম্মান ইমন, আক্তার হোসেন, শাহেদ ইমন, সাদিক মুনেম ও মোল্লা আবিদ হোসেন এবং মো. শাকিল মিয়া সহ বিভিন্ন শিক্ষাবর্ষের ও বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষার্থী আসিফ ইমাম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনগুলোর সূচনা হয়। এখন বৈধ সিটের অধিকার, গেস্টরুম মুক্ত পরিবেশ, স্বাধীন ছাত্রজীবন- সবই এসেছে শহীদদের আত্মত্যাগের ফসল হিসেবে। আমরা চেয়েছি, প্রতিটি রুম যেন হয় তাদের স্মৃতির প্রতীক।

জিয়া হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও অন্যতম উদ্যোক্তা নাঈমুল আবরার বলেন, এটা আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে করা। এই নামগুলো শুধুই নাম নয়, এগুলো হচ্ছে ত্যাগ ও প্রতিরোধের প্রতীক। নতুন শিক্ষার্থীরা রুমে উঠে এসব নাম দেখেই অনুপ্রাণিত হবে। ফ্যাসিস্ট শক্তি যদি আবার ফিরে আসতে চায়, এই নামগুলো তাদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

নামকরণের অন্যতম উদ্যোক্তা ফুজায়েল আহমেদ বলেন, আমরা চাই, জুলাই সর্বদা আমাদের জনস্মৃতিতে সজাগ থাকুক। তাই এই উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!