1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই গণঅভ্যুত্থান আহত ৬ জনকে পাঠানো হলো ব্যাংকক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান আহত ৬ জনকে পাঠানো হলো ব্যাংকক

প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থায়নে তারা ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংককে পাঠানো আহতরা হলেন– পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে জুলাই আন্দোলনে আহত দীপঙ্কর বালাকে ব্যাংককে পাঠানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে ব্যাংককে পাঠায় সরকার। সবমিলিয়ে এখন পর্যন্ত আন্দোলন আহতদের মধ্যে ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!