1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিমে অপু বিশ্বাস - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

জিমে অপু বিশ্বাস

প্রতিনিধি

দেশের শোবিজ অঙ্গনে এখনও বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে অনেকদিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় নায়িকাকে। আবার মাঝে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় ছিলেন এই ঢালিউড কুইন।

এসব কিছুর জন্যই নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা অপু বিশ্বাসের। তাই তো নিয়মিত জিমে যাচ্ছেন, করছেন ব্যায়াম। সম্প্রতি সেখান থেকেই অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জিম থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে অপু লেখেন, ‘ধৈর্য এবং নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।’

অপুর এই পোস্টে নায়িকাকে মন্তব্যঘরে প্রশংসায় ভাসান অনুরাগীরা। একজন লিখেছেন, ‘বাস্তব কথা বলছেন’, আরেকজন লিখেছেন, ‘আপনাকে সুন্দর লাগছে।’

এদিকে গেল বছরের নভেম্বরে অপু আভাস দিয়েছিলেন, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করেই পর্দায় ফিরবেন তিনি। অভিনেত্রী বলেছিলেন, ‘আগামীতে আরও সিনেমা করব, সেটার জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি।’ এর জন্য নাকি বেশ সময় নেবেন বলেও জানিয়েছিলেন নায়িকা।

সে থেকেই জল্পনা উঠেছে, হয়ত নতুন ছবির জন্য জিমে নিজেকে ব্যস্ত রাখছেন অপু বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!