1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াতের শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্মীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

জামায়াতের শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্মীর মৃত্যু

প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে গিয়ে নূর আলম (৫৮) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন নূর আলম।
শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নূর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। নূর আলম দুর্ঘটনার শিকার হওয়ার পরয় তার পেছনে থাকা আরও দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূর আলমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে বের হওয়া মোটরসাইকেল শোডাউনটি সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি, ও বেতগাড়ি ইউনিয়ন হয়ে বুড়িরহাট ঈদগাহ্ মাঠে এসে শেষ হয়। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই শোডাউন।
শোডাউন শেষে সমাবেশে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজী বলেন, আজকে হাজার হাজার মোটরসাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গণি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহাবুবুল আলম, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। এর পাশাপাশি কার, মাইক্রোবাস, পিকআপও শোডাউনে ছিল। উপজেলার ৯টি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের আওতাভুক্ত সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। এই শোডাউনে একজন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!