1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জামায়াতের নেতারা কীভাবে বলছেন, তাদের বিজয় সুনিশ্চিত?’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

‘জামায়াতের নেতারা কীভাবে বলছেন, তাদের বিজয় সুনিশ্চিত?’

প্রতিনিধি

বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, আজকে যখন ধানের শীষের প্রতীকের ব্যাপক জোয়ার, ওদের তখন মাথা খারাপ হয়ে গেছে। ওরা তখন কিভাবে এই জোয়ারকে নষ্ট করবে সেই চেষ্টা করছে। তারা আবার বলে, তাদের বিজয় নাকি সুনিশ্চিত। আজকে প্রশ্ন করতে চাই, তাহলে কি ২০০৮ সালের ফর্মেটের ভোট করবেন নাকি? যে আপনাদের বিজয় সুনিশ্চিত। আজকে জেলা প্রশাসনকে বলতে চাই, কীভাবে জামায়াতের নেতারা বলে, তাদের বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পরি না। চারবার পাঁচবার নির্বাচিত হওয়ার পরও বলতে পারি না যে, বিজয় সুনিশ্চিত। আল্লাহ যদি ভাগ্যে রাখে, জনগণ যদি ঠিকঠাক মতো ভোট দিতে পারে, ভোটের রেজাল্টে আল্লাহ যদি জেতায় তখন বুঝব আমি জিতলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সোমবার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক নির্বাচনী সভায় এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসি সাহেব এসপি সাহেব, কীভাবে বলে তাদের বিজয় সুনিশ্চিত। এর রহস্যটা কী? ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করতো সাব্বির। আজকে ইউনুসের এপিএস, আর ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মাহবুব, স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস। কোন নীল নকশা করছেন? তাই মা-বোনেরা ঝাটা আর পুরুষ লোকেরা ঈমান নিয়ে ভোটকেন্দ্রে যাবেন সকাল ৮টায়। ভোট দিয়ে নির্বাচন হলে করে তারপরে চিন্তা করবেন নির্বাচিত হয়েছেন না হননি। তার আগেই আপনি বলছেন আপনার বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পারি না।

৯৯৯ ফোন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মা-বোনেরা আমি সেদিন বলেছিলাম আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে চাবেন, না দিলে ৯৯৯ ফোন দিয়ে দেবেন। ৯৯৯ ফোন দেওয়ার কথা বলায় রাকসুর এক মেয়ে বলছে পাপিয়া আপা আমি আসছি, ওয়েলকাম। আমি যেমন প্রকাশ্য দিবালোকে রাজনীতি করি, তোমরাও করো এটাই আমি চাই। ওই গুপ্ত হবা, বর্ণ হবা এইসব আমি চাই না।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!