1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি

প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনসহ দুই দাবি জানিয়েছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কার্যালয়ে দেখা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা শেখ হাসিনা হলের নাম পরিবর্তনের পাশাপাশি নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানান। এছাড়া ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ হিসেবে ঘোষণার দাবিও জানান তারা।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হলে থাকার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তনের পাশাপাশি নতুন হল শেখ রাসেল হলের নামও পরিবর্তনের দাবি জানিয়েছি। উপাচার্য আমাদের দাবির বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন, ১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ভয়ংকর রাত। সেদিন নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস হামলা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো অধ্যায় হয়ে আছে। পাশাপাশি ১৭ জুলাই পুলিশের বর্বরোচিত হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছিল। আমরা চাই এই দুটি দিন স্মরণীয় রাখতে যথাক্রমে ১৫ জুলাইকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ ঘোষণা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!