1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাপার জন্য ২০১৪ সালে আ.লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে : ফারুক - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

জাপার জন্য ২০১৪ সালে আ.লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে : ফারুক

প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেইমান। ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ায় তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ নিয়ে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়।

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের পরে ড. ইউনূস ক্ষমতায় এসেছেন। ভেবেছিলাম, আমাদের হয়ত আর কথা বলতে হবে না। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আমাদের এখনও মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান গত ১৬টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছেন। বেগম খালেদা জিয়া বিনা কারণে পাঁচটি বছর জেল খেটেছেন।

ভারতের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনাদের অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছেন আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন, এগুলো আমরা মানি না।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!