1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় দলের হয়ে সাকিবের খেলা নিয়ে যা বললেন নান্নু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জাতীয় দলের হয়ে সাকিবের খেলা নিয়ে যা বললেন নান্নু

প্রতিনিধি

গেল মাসেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হয়। এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে আলোচনা অব্যাহত ছিল। এরই মাঝে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

তবে বোর্ডের সঙ্গে যুক্ত থাকলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য জানাতে পারেননি ঠিক কবে নাগাদ সাকিব জাতীয় দলে ফিরবেন। তবে আগামী মাসে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজে এই অলরাউন্ডারের খেলার গুঞ্জনও রয়েছে।

আজ সোমবার এ নিয়ে নান্নু বলেন, ‘‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা মুশকিল যে, সে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থা, ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, এসব মিলে ওরা সিদ্ধান্ত নেবে।’’

পরে বিসিবি ও ক্রিকেট অঙ্গনের অস্থিরতা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘এখন তো সব কিছুই সুন্দরভাবে… যেহেতু নির্বাচিত সরকার কাল শপথ নিচ্ছে। আমরা চাইব সব সুন্দরভাবে হোক। কিছু বিষয়ে মনোমালিন্য চলছে। এগুলোর সমাধান অবশ্যই করতে হবে। সবার আগে বাংলাদেশ। এ জিনিস মাথায় রেখে এগোতে হবে। আমরা চাই সব ঠিকভাবে এগিয়ে যাক, খেলার সঙ্গে আপোষ না হোক।’’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!