1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয়তাবাদ-সমাজতন্ত্র হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য : বুলবুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

জাতীয়তাবাদ-সমাজতন্ত্র হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য : বুলবুল

প্রতিনিধি

ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র এসব হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোনো মতবাদে চলার সুযোগ নেই।

তিনি বলেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনায় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে এবং পালন করতে হবে। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করল না এবং মানল না। জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলিগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মধ্যে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি থানার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির।

নূরুল ইসলাম বুলবুল বলেন, অসৎ দুর্নীতিপরায়ণ ও স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ, যোগ্য, নৈতিকতাসম্পন্ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করছে। এজন্যই জামায়াতের যে নেতা যেখানে নির্বাচিত হয়েছে সেখানে এক টাকাও দুর্নীতি হয়নি, লুটপাট করেনি, করবেও না। জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা।

তিনি বলেন, সমাজ সেবার অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলোকে জামায়াতে ইসলামী দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছে। যেকোনো দুর্যোগ-দুর্দিনে মানুষের প্রয়োজনে জামায়াত সবার আগে সবখানে দাঁড়ায়। এরই অংশ হিসেবে শীতের শুরু থেকে শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হচ্ছে।

মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ, মহানগর মজলিশে শূরা সদস্য ও জোন টিম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!