1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে ইফতার পার্টি না করে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জয়পুরহাটে ইফতার পার্টি না করে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির আয়োজন না করে, পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের ০৮ নং জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাহিম মটরস্ এর সত্ত্বাধিকারী হাসানুজ্জামান মিঠু নিজ তহবিল থেকে পহেলা রমজান থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায়, পথচারী, দিনমজুর, এতিম, মিসকিন ও ভাসমান দরিদ্র মানুষদের মাঝে মাসব্যাপী মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।

প্রতিদিনের ইফতারে থাকে- খাসির মাংস দিয়ে বিরিয়ানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুচপ, জিলাপি, আপেল ও পানির বোতল। হাসানুজ্জামান মিঠু নিজ হাতে বিতরণের পাশাপাশি তার স্বেচ্ছাসেবক টিম প্রতিদিন ইফতার সামগ্রীর প্যাকেট অটোরিক্সা ভ্যানে করে নিয়ে জেলার বিভিন্ন এলাকার আনাচে-কানাচেতে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।

হাসানুজ্জামান মিঠু জানান, রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় ও ছিন্নমূলের মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকে না। তারাও মানুষ, তারাও চায়, একটু ভালো খাবার খেতে। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!