1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর

প্রতিনিধি

বিডিআর, শাপলা ও ২৪শে জুলাইয়ের গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’। এতে উপস্থিত ছিলেন- সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ‘জুলাই ঐক্য’র সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজী, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহ-সভাপতি শামীম হামিদিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রতীকী রায় ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস।

ফাঁসির আগে স্বাস্থ্য পরীক্ষা (প্রেশার ও হার্টবিট) করেন রায়হান মাদ্রাজী, ফাঁসির রশিতে ঝোলান জল্লাদ চরিত্রে আলিফ জাওফি, কালিমা পাঠ করান মোস্তফা হোসাইন। পুরো মঞ্চায়নের নির্দেশনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ এবং সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ।

এসময় বক্তারা বলেন, আজ আমরা প্রতীকীভাবে এই রায় কার্যকর করছি। কিন্তু আমরা চাই এটা যেন প্রতীকীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের আইনি কাঠামো ধীরগতি ও জটিলতায় ভরা, তাই আগামী এক বছরের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩৬ জুলাই ২০২৬ এ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শেখ হাসিনাসহ সব দায়ীদের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!