1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া

প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) সকালে মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুটি উপড়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন। ঘটনার পরপরই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছি। সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো পক্ষ পুনরায় এমন অনুপ্রবেশের সাহস না পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!