1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছুরিকাঘাতে জামায়াতের শ্রমিক সংগঠনের কর্মী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ছুরিকাঘাতে জামায়াতের শ্রমিক সংগঠনের কর্মী নিহত

প্রতিনিধি

ছুরিকাঘাতে জামায়াতের শ্রমিক সংগঠনের কর্মী নিহত
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. শান্ত (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শান্ত নগরীর আলীমগঞ্জ পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলীমগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন। সংগঠনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পর্বশত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রামেক হাসপাতলের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্নস্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য শান্তর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি। মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!