1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রদের সঙ্গে গ্রাফিতি অঙ্কন পারসা ইভানার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছাত্রদের সঙ্গে গ্রাফিতি অঙ্কন পারসা ইভানার

প্রতিনিধি

বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকে রাস্তায় সৌন্দর্য বাড়ানোর কাজে নেমেছে শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে তাদের এসব কর্মকাণ্ডের ছবি দেখে আর ঘরে বসে থাকতে পারলেন না ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসা ইভানা। দেয়ালে আঁকিবুঁকি করতে সোজা চলে গেলেন রাস্তায়; ছাত্রদের সঙ্গে ধরলেন রং তুলি।রাজধানীর রাস্তায় এখন দেখা মেলে বিভিন্ন বুলির রং বেরঙের দেয়াল।

এসব গ্রাফিতি অঙ্কন অনেক আগে থেকেই শুরু করে ছাত্ররা। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পারসা এই গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেন। যোগ দিতে জানতে চেয়েছিলেন বিস্তারিত।পরে খুব বেশি দেরিও করলেন না তিনি। কয়েকজনকে জুটিয়েই চলে গেলেন রাজধানীর উত্তরায়। সেখানকার দেয়ালে এঁকে চমকে দিলেন শিক্ষার্থীদের।

আন্দোলনের সেই শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেনও তিনি। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংহতি জানিয়েছেন। এবার ছাত্রদের নিয়ে একসাথ হলেন পারসা। দেয়াল রঙিন করলেন, গ্রাফিতি এঁকে দেখিয়ে দিলেন এক নতুন বাংলাদেশকে। জানা গেছে, ‘নতুন রঙে উত্তরা’ নামে একটি সংগঠনের সঙ্গে এই কাজে অংশ নিয়েছিলেন পারসা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!