1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। এরআগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে সিলেটের শ্রীমঙ্গল পৌরসভা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১ নম্বর আসামি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হাসিবুর (৩৭) ও মামলার ৩ নম্বর আসামি একই গ্রামের বাসিন্দা মোক্তার হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার (৩৮)।

লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন- র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প ও র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতা ও স্থানীয় রাজনীতির জেরে গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১ নম্বর আসামি হাসিবুর রহমান ও ৩ নম্বর আসামি মো. রনি হাওলাদারসহ অপরাপর আসামিরা গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় দেশীয় তৈরি ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে এবং ভিকটিমের সাথে থাকা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‍্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!