1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছবি ভাইরালের বিষয়ে মুখ খুললেন কঙ্গনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ছবি ভাইরালের বিষয়ে মুখ খুললেন কঙ্গনা

প্রতিনিধি

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক তিনি। এবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি সম্প্রতি বেয়ারের গ্লাস হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে।

যেখানে পাশে বিয়ারের বোতল হাতে দাঁড়িয়ে রয়েছেন সাদা শার্ট পরা এক ব্যক্তি। নাইটক্লাবের ভিতরে বার-কাউন্টারের সামনে বসে পোজ দিচ্ছেন কঙ্গনা। সেই ছবি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে দাবি করেছেন গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে পার্টি করেছিলেন কঙ্গনা।প্রার্থী হয়েছেন কঙ্গনা। 

এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভাইরাল ছবির স্ক্রিনশট শেয়ার করে তিনি বলেন, ‘তার পাশে দাঁড়ানো ব্যক্তি মোটেই আবু সালেম নন, বরং এক প্রখ্যাত বিনোদন সাংবাদিক। মরিয়া কংগ্রেস কর্মকর্তারা এই ছবিটি এই ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিচ্ছেন যে আমি গ্যাংস্টার আবু সালেমের সাথে পার্টি করছি। জানিয়ে দিই ইনি টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন বিনোদন সম্পাদক, সাংবাদিক মার্ক ম্যানুয়েল। এটা ওনার জন্য অসম্মানজনক। তিনি আবু সালেম নন এবং এই ছবিটি ফিল্মি পার্টিতে তোলা’।

গত ২৪ মে মান্ডিতে খোদ প্রধানমন্ত্রী কঙ্গনার হয়ে প্রচারে গিয়েছিলেন এবং একটি জনসভায় ভাষণ দেন মোদী। প্রধানমন্ত্রীকে একটি লাল গোলাপ উপহার দিতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় কাজ করার দিন এসেছে। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করা সূর্যকে মোমবাতি দেখানোর মতো। তিনি যে কারিগরি ও আধুনিক উন্নয়নমূলক কাজ করেছেন তা অসাধারণ। এখন আমি তার দলের অংশ এবং দলীয় কর্মী হিসাবে মান্ডির উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!