1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছক্কা হাঁকানোর পরই বোল্ড শান্ত, তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ছক্কা হাঁকানোর পরই বোল্ড শান্ত, তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

প্রতিনিধি

মুশফিকুর রহিমের শততম মাইলফলক টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ রানের রেকর্ডগড়া জুটি গড়েছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। আজও (বুধবার) দুজনের ব্যাটে স্বাগতিকরা দারুণ সূচনা পায়। কিন্তু থিতু হয়েও উভয়েই ফিরেছেন হাফসেঞ্চুরি হাতছাড়া করে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারলেন না। সাদমান-জয়ের পর তাকেও ফেরালেন অভিজ্ঞ আইরিশ স্পিন অলরাউন্ডার ম্যাথু ম্যাকব্রাইন। দারুণ শুরু করা সাদমান-জয় শেষদিকে বেশ সংগ্রাম করেছেন। ফলে ৮৮ বলে কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। শান্ত সেই খরা কাটালেন ম্যাকব্রাইনের বলে লং অনে ছয় হাঁকিয়ে। কিন্তু পরের বলেই অফস্টাম্প হারালেন তিনি (৮)।
আইরিশ অফ স্পিনার বলটি ফেলেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। কিছুটা লাফিয়ে ওঠা বলটি ভেতরের দিকে হালকা বাঁক নিতেই শান্ত সামলে উঠতে পারেননি। বল তার ব্যাটে এজ হয়ে ভেঙে দেয় অফ স্টাম্প। বাংলাদেশ তৃতীয় উইকেট হারাল ৯৫ রানে। এর আগে ভালো শুরুর পরও এই ম্যাকব্রাইনের বলেই উইকেট খুইয়েছেন দুই ওপেনার। সাদমান ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে। এরপর জয় দেখে-শুনেই আগাচ্ছিলেন। কিন্তু অনেকক্ষণ ধরে বাউন্ডারি না পাওয়ায় হয়তো চাপ বাড়ছিল তার ওপর। সেই চাপ কাটাতে ম্যাকব্রাইনের বলে বড় শট খেলতে চেয়েছিলেন জয়। কিন্তু মিড-অফে তিনি ক্যাচ দিয়েছেন বদলি ফিল্ডার হিসেবে নামা ম্যাককার্থিকে। ফেরার আগে ডানহাতি এই ব্যাটার করেন ৩৪ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় মুমিনুল হক ১৭ ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!