1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ কর্মী আটক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ কর্মী আটক

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপা খাতুন নামে এক মহিলা লীগ কর্মীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, পাসপোর্ট ও জমি বিক্রয়ের নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি এয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও দেশীয় খালি মদের বোতল পাওয়া যায়।

তিনি আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের, প্রয়োজনীয় প্রমাণাদি আমরা পেয়েছি। টাকাগুলো ফেরত দেওয়া হবে।

এ ছাড়া অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোরও তদন্ত চলছে।

প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা করানো, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। এরপরই শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপাকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!