1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনে পোষা কুকুর রান্না করে খেয়ে ফেললেন হাইওয়ে কর্মীরা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

চীনে পোষা কুকুর রান্না করে খেয়ে ফেললেন হাইওয়ে কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

চীনের শেনজেন প্রদেশে হাইওয়ে কর্মীরা এক ব্যক্তির পোষা কুকুর রান্না করে খেয়ে ফেলেছেন। ওই কুকুরটির মালিক মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় কুকুরটিকে একটি আশ্রয় কেন্দ্রে রেখে যান তিনি। তবে গত ২৯ জানুয়ারি এটি সেখান থেকে পালিয়ে যায়। মূলত চীনা নববর্ষের আতশবাজির শব্দে ভয় পেয়ে এটি পালায়।

পরবর্তীতে কুকুরটির মালিক এটিকে খুঁজে পেতে ৫০ হাজার ইউয়ান পুরস্কার ঘোষণা করেন। তবে তিনি জানতেন না তার আদরের কুকুরকে রান্না করে খেয়ে ফেলছেন অন্যরা।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কুকুরটি পালিয়ে যাওয়ার পর একটি মহাসড়কে একা একা হাঁটছিল। ওই সময় এটিকে একটি গাড়ি ধাক্কা দেয়। তখন কুকুরটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, হাইওয়ে পেট্রলের দুজন কর্মকর্তা কুকুরটিকে নিজেদের গাড়িতে তুলছেন। পরবর্তীতে তারা এটিকে তাদের কোম্পানির রান্নাঘরে নিয়ে যান। এরপর এটিকে রান্না করে আটজনকে খাওয়ানো হয়।

মূল ঘটনা জানতে পেরে পরে কুকুরটির মালিক সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেন, “আমার প্রিয় ই ই বাড়িতে আসার সময় গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আমি দুঃখিত আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি তাকে সবসময় মনে রাখব।”

ওই হাইওয়ে কোম্পানি ও ট্রাফিক পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া কোম্পানিটির মালিকও স্বীকার করেছেন তার কর্মীরা কুকুর রান্না করে খেয়েছে।

হাইওয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, তাদের কর্মীরা ভেবেছিলেন এটি একট পথকুকুর। এছাড়া গাড়ির ধাক্কায় এটি মারা গিয়েছিল। নিয়ম অনুযায়ী, কুকুরটির মরদেহের ছবি কোম্পানির সিস্টেমে প্রকাশ করেছিলেন কর্মীরা।

এদিকে যেই রান্না ঘরে কুকুরটিকে রান্না করা হয়েছিল এবং যারা এরসঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। কুকুরটির মালিক জানিয়েছেন, তিনি এ ঘটনায় মামলা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!