1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চিলমারীতে ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

চিলমারীতে ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১

প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে একজন নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রক্ষ্মপুত্র নদের ঘাটে থাকা ১২টি নৌকা ভেঙে চুরমার হয়ে গেছে।

শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৫০)। নিখোঁজ রয়েছেন এছাহকের ছেলে ফরিদ উদ্দিন (৪৫)। ফরিদ উদ্দিনকে খুঁজতে ব্রহ্মপুত্র নদে উদ্ধার কাজ করছেন স্থানীয়রা। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে মিন্টু মিয়া ও ফরিদ উদ্দিন গাজিরপাড়া নৌকা ঘাটে নৌকা বাঁধতে যান। এ সময় প্রবল ঝড়ো হাওয়া ও নদীর উত্তাল পরিস্থিতির মধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। ঝড়ের তীব্রতায় ঘাটে থাকা প্রায় ১২টি নৌকা ভেঙে যায় এবং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়। এ রির্পোট লেখা পর্যন্ত রোববার দুপুর পর্যন্ত ফরিদ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে মৃত মিন্টু মিয়াকে জানাজা শেষে রোববার সকাল ৯টায় চিলমারী ইউনিয়নের ঢুষমারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চিলমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, হঠাৎ করে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। ঝড়ের সময় ঘাটে থাকা নৌকাগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজ চলছে। আমরা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি। এছাড়া ১২টি নৌকা ভেঙে গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!