1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চিরনিদ্রায় শায়িত হলেন আ’লীগ নেতা জালাল উদ্দিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চিরনিদ্রায় শায়িত হলেন আ’লীগ নেতা জালাল উদ্দিন

নওগাঁ প্রতিনিধি :

চিরনিদ্রায় শায়িত হলেন আ’লীগ নেতা ও বিশিষ্ট ডেকোরেটর ব্যাবসায়ী জালাল উদ্দিন নওগাঁর মান্দায় আ’লীগ নেতা ও বিশিষ্ট ডেকোরেটর ব্যাবসায়ী জালাল উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন,মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গণেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সাত্তার এবং বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) প্রমূখ।

অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ, নিউইয়র্ক,আমেরিকা শাখা’র কোষাধ্যক্ষ ও নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা সেফায়েত জামিল প্রামানিক (সৌরভ), নওগাঁর মহাদেবপুর উপজেলার ৭ নং সফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং গণেশপুর ইউনিয়ন কৃষকলীগ নেতা মকলেছুর রহমান প্রমূখ। নিহতের স্বজনরা জানান, রবিবার (৩ মার্চ) রাত ১০ টার দিকে স্ট্রোক করেন জালাল উদ্দিন । এরপর তাৎক্ষণিকভাবে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন তিনি।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি এক স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত জালাল উদ্দিন উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। জালাল উদ্দিন পেশায় একজন বিশিষ্ট ডেকোরেটর ব্যাবসায়ী। এর পাশাপাশি তিনি ৫নং গণেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। স্ট্রোক করে মৃত্যু বরণ করায় স্থানীয় এলাকাবাসী, পাড়া-প্রতিবেশী,ধর্মপ্রাণ মুসল্লি,নিকটতম আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,সহকর্মী, সহপাঠী,শুভাকাঙক্ষী, হিতাকাঙ্খী এবং শুভানুধ্যায়ীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!