1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চিকিৎসার জন্য যাওয়ার পথে প্রাণ গেল ব্যবসায়ীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

চিকিৎসার জন্য যাওয়ার পথে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মুকুল বিশ্বাস (৫০) নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সদরের চর বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা পৌর শহরের পার নারায়ণপুর এলাকার মৃত অশ্বিনী কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

মুকুল বিশ্বাসের প্রতিবেশী ও বন্ধু মান্নান মুন্সী বলেন, আমি হার্টের রোগী। ঢাকার স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৭টার দিকে ভাড়া করা প্রাইভেকারে করে আমি ও মুকুলসহ ৪ জন পাংশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। চালকসহ আমরা মোট ৫ জন ছিলাম। প্রাইভেটকারের সামনে চালকের পাশে আমি বসেছিলাম। আর মুকুলসহ ৩ জন পেছনে বসেছিল। প্রাইভেটকারটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরবাগমারা এলাকায় (রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে) এলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি মহাসড়কের ওপর কয়েকটি পল্টি খেয়ে মুকুল সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন। তবে চালকসহ আমরা ৩ যাত্রী সুস্থ আছি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, চর বাগমারায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!