1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চিকিৎসায় নতুন দিগন্ত খুলছে আধুনিক ইমেজিং প্রযুক্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

চিকিৎসায় নতুন দিগন্ত খুলছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

প্রতিনিধি

চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়, এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্স-রের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক। তারা আরও বলেন, দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে রেডিওগ্রাফারদের পক্ষ থেকেও বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আপ্যায়ন পর্ব ও বর্ণাঢ্য র‌্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল বায়োটেক ইমেজিং ও টেসলা রিপোর্টিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!