1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন মাহাবুব আলম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন মাহাবুব আলম

প্রতিনিধি

চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন মাহাবুব আলম
ছবি : ডান থেকে দ্বিতীয় জন মাহাবুব আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চাঁদপুর-৫ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ওইদিনই তিনি মনোনয়ন পত্র দলীয় কার্যালয়ে জমা দেন।

জানা গেছে, চাঁদপুর-৫ আসনটি (জাতীয় সংসদের ২৬৪ নম্বর) হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মো. মমিনুল হক, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন।

মাহাবুব আলমের জন্ম ১৯৯৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে তিনি দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস গবেষণায় তার বিশেষ আগ্রহ রয়েছে। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন

মাহাবুব আলম ঢাকা পোস্টকে বলেন, চাঁদপুর-৫ আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছি। দলের পক্ষ থেকে একমাত্র আমি একাই এ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছি। তাই আমি একাই প্রার্থী হতে যাচ্ছি। যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে, জনগণ তাদের বয়কট করবে এবং এনসিপিকে ভোট দেবে। সবার কাছে দোয়া ও সমর্থন চাই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!