1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল।

মঙ্গলবার রাতে এসব তথ্য জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তবে আটকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

থানা পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠন কার্যক্রম শুরু করেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের কাছে মাদক পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেণ, যদি অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত না থাকলে তাদের অভিভাবক ডেকে ছেড়ে দেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!