1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের পতেঙ্গায় ফিশিং ট্রলারে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ৯ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গায় ফিশিং ট্রলারে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ৯ জন গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর-এর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১০ এপ্রিল) পরিচালিত অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ট্রলার থেকে আনুমানিক ৫ লাখ পিস ইয়াবা জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।

অভিযানে ঘটনাস্থল থেকে ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম, মো. ইসমাইল, শাহ আলম, আজম উল্লাহ, মো. ফারুক ও ছানাউল্লাহ।

র‍্যাব জানায়, কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ফিশিং ট্রলারের মাধ্যমে ইয়াবার বড় চালান চট্টগ্রামে আনা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে কিছু আসামি পালানোর চেষ্টা করলেও ৯ জনকে আটক করা সম্ভব হয়।

তল্লাশিতে ট্রলারের ইঞ্জিন রুমের পাশে রাখা তিনটি বস্তার ভেতর থেকে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!