1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, দ্রুত সমাধানের আশ্বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, দ্রুত সমাধানের আশ্বাস

প্রতিনিধি

চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সমাধানে সরকার কাজ করছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম শহরের অনেক অংশ এখন জলাবদ্ধতায় আক্রান্ত এবং মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে তার কথা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।

তিনি আরও বলেন, এই সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই সমাধানেও সময় লাগবে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে দ্রুত নগরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্ত করা যায়।

জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের উল্লেখ করে তিনি খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। অতীতে খাল খনন ও পানি ব্যবস্থাপনার উদ্যোগের উদাহরণ টেনে তিনি জানান, একই ধরনের পরিকল্পনা পুনরায় বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। প্লাস্টিক ও পলিথিন খাল-নালায় ফেলা জলাবদ্ধতার অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।

সরকারপ্রধান বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, জনসচেতনতা বাড়ানোও জরুরি। জনগণের সহযোগিতা পেলে ঢাকাসহ অন্যান্য শহরের জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!