1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে বিতর্কে জাহ্নবী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে বিতর্কে জাহ্নবী

প্রতিনিধি

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামাজিক মাধ্যমের কোনো আড্ডা কিংবা কোনো সাক্ষাতকার, সবার সামনে বেশ খোলাখুলি মন্তব্য করতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাতকারে চলচ্চিত্রে রাজকুমারে সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথাও শেয়ার করেছেন।

এবার অপর এক সাক্ষাতকারে ব্যক্তিগত জীবন নিয়ে অর্থাৎ তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। স্বীকার করে নিয়েছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে থাকা তার সম্পর্কের কথা। আর এই প্রেমের সম্পর্ক ঘিরেই জাহ্নবীর দিকে প্রশ্ন ওঠে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে।

এই অভিনেত্রীর উত্তরটি ছিল, প্রেম তো ভালই চলবে; কিন্তু কী করি আমরা? জাহ্নবীর কথায়, ‘শারীরিক ঘনিষ্ঠতা থেকে অসুস্থতাও তৈরি হতে পারে। ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে অর্থাৎ এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি হাত মেলানো বা গালে স্নেহের পরশ থেকে নয়।’

জাহ্নবীর এমন মন্তব্যে বোঝা যায়, এই কথাগুলো বলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী; যেটি তিনি বেশ মজার ছলেই উপস্থাপন করেছিলেন।

কিন্তু জাহ্নবীর এই সচেতনতা বার্তা দর্শকদের মধ্যে রূপ নেয় হাসির বিষয়ে। ফলে রীতিমতো বিতর্কে পড়েন এই অভিনেত্রী। সেই কথার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, সেখানে ট্রলের শিকারও হতে হয় তাকে।

সদ্য মুক্তি পাওয়া স্পোর্টস ড্রামা ফিল্ম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ তে ‘মিসেস মাহি’ হিসেবে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। করণ জোহরের প্রযোজনায় ও শরণ শর্মার পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। শুক্রবার ভারতসহ বাংলাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। বর্তমানে চলচ্চিত্রটি ঘিরে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!