1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বশান্তি ঝুঁকিতে” : ট্রাম্পের সতর্কতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বশান্তি ঝুঁকিতে” : ট্রাম্পের সতর্কতা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্রয় সংক্রান্ত সমঝোতা না হলে বিশ্বশান্তি ঝুঁকির মুখে পড়বে। তিনি এই মন্তব্য করেন তখন, যখন ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। যদি গ্রিনল্যান্ডের পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তর বা বিক্রিতে ইউরোপীয় দেশগুলো একমত না হয়, তবে শুল্ক জুন থেকে ২৫ শতাংশে বৃদ্ধি পাবে।

ট্রাম্প বলেন, “চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড চায়, কিন্তু কেবল যুক্তরাষ্ট্রই এই খেলা খেলতে পারে।” তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণকে নতুন “গোল্ডেন ডোম” প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতা চালানোর জন্য প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক বলেন, ট্রাম্পের এই হুমকি নজিরবিহীন এবং বাস্তবতা-বিবর্জিত। এতে আটটি দেশের কর্মকর্তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন, এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের পারস্পরিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মূলত গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের।

এদিকে, ট্রাম্পের দাবির পর গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানারে লেখা ছিল, “গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য” এবং “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়”।

উল্লেখ্য, ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রস্তাবের বিরোধিতাকারী ইউরোপের আট মিত্র দেশের ওপর শুল্ক হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি রোববার আরও পরের দিকে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!