1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাটু নাটু’। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাটু নাটু’।

প্রতিনিধি

এবার অস্কার মঞ্চে সবার নজর কেড়ে পুরস্কার জিতেছে আরআরআর। এই ছবির গান ‘নাটু নাটু’ জিতে নেয় মুকুট। টানা এক বছর ধরে একের পর এক পুরস্কার নিজের দখলে রেখেছে রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির এই গান। দেশের বাইরেও বারবার প্রশংসিত হয়েছে গানটি।

গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাটু নাটু’। গোল্ডেন গ্লোব জেতার পরই মিলেছিল খবর। অস্কার ২০২৩-এর মনোনয়ন পেয়ে আরও একবার খবরের শিরোনামে নাম লিখিয়েছিল রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই গান। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি। একই বিভাগে প্রতিযোগিতায় ছিল, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির হোল্ড মাই হ্যান্ড, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভার’ ছবির লিফট মি আপের মতো গান।

অস্কার মঞ্চে ‘নাটু নাটু’ পারফর্মেন্সও সবার নজর কাড়ে। তবে যে দুই অভিনেতা পুরো বিশ্বকে তাক লাগিয়েছিল অনবদ্য নাচে, সেই রাম চরণ ও জুনিয়র এনটিআরের দেখা মেলেনি। তাদের বদলে শেষ মুহূর্তে নাচটি করেছিলেন জনসন গ্লোভর ও বিলি মুস্তাফা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুই অভিনেতা কেন ছিলেন না? এবার মিলেছে সেই জবাব। তাদেরই নাকি একসঙ্গে নাচের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করে দিয়েছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে কি এই জুটির মাঝে ভাঙন দেখা দিয়েছে? না, একেবারেই তা সত্যি নয়।

প্রথম থেকে এ নাচ নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন রাম চরণ। কিন্তু জুনিয়র এনটিআর চাননি তারা অস্কার মঞ্চে নাচবেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, কারণ একটাই— পুরো আমেরিকা দেখেছিল এই নাচ, প্রশংসিত ও চর্চিত এই ‘নাটু নাটু’ আরও একবার নেচে কোনো তুলনায় যেতে চাননি তিনি। কারণ হাতে যথেষ্ট সময়ও ছিল না প্র্যাক্টিস করার। সেই কারণেই শেষ মুহূর্তে তারা বাতিল করেন পরিকল্পনা।
এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান বর্তমানে পুরো বিশ্বে আলোচিত। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ খবর। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের দিকে তাকিয়ে ছিল পুরো টিম।

গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই সময় বলিউডে একরকম খরা চলছিল। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এ ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার মতো। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। বর্তমানে সবাই অপেক্ষায় রয়েছেন আরআরআর ২-র খবরের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!