1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোলাগুলিতে পাকিস্তানের ছয় সেনা নিহত - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

গোলাগুলিতে পাকিস্তানের ছয় সেনা নিহত

প্রতিনিধি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে প্রাণ গেছে ছয় সন্ত্রাসীর। নিহত সেনাদের মধ্যে এক উচ্চপদস্থ কর্মকর্তা আছেন।

শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেনেন্ট কর্নেলসহ ছয় সেনা এবং ছয় ‘খারেজি’ নিহত হয়েছে।

পাকিস্তানি সেনাদের ওপর এই হামলার দায় শিকার করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।

২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায়ই পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।

পাকিস্তান সরকারের অভিযোগ, আফগানিস্তানের সহায়তায় টিটিপি তাদের কার্যক্রম চালায়। যদিও তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার এই অভিযোগ সবসময় অস্বীকার করে থাকে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের হটিয়ে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীটির তৎপরতা বন্ধের আশা অনেকটা ফিকে হয়ে যায়। টিটিপির কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে খুবই খারাপ সম্পর্ক যাচ্ছে।

সূত্র: ডেকান হেরাল্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!