1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপালগঞ্জে লিটল ম্যাগাজিন তর্জনী’র মোড়ক উম্মোচন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

গোপালগঞ্জে লিটল ম্যাগাজিন তর্জনী’র মোড়ক উম্মোচন

প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রথম প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘তর্জনী’র মোড়ক উম্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে লিটল ম্যাগাজিন ‘তর্জনী’র মোড়ক উম্মোচন করা হয়।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, ম্যাগাজিন সম্পাদনা পর্ষদের সদস্য জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, কবি ও সিনিয়র সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে তারা আনুষ্ঠানিকভাবে লিটল ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন করেন।
ম্যাগাজিন সম্পাদনা পর্ষদের সদস্য জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব উর্বর ভূমি গোপালগঞ্জ। বাঙালির লোকজ সাংস্কৃতি যেমন শেকড় গেঁড়ে আছে, তেমনিই আবহমান বাংলার মৌলিক শিল্পের প্রায় সবগুলো ধারা এখানে পৃষ্ঠপোষকতা পেয়েছে হাজার বছর ধরে। আবার এ ভূমিতেই জন্ম নিয়েছে বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। এ অঞ্চলবাসীর প্রিয় খোকা কিংবা মিয়া ভাই। বিস্তৃত জাতীয় পরিসরে ক্রমান্বয়ে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং চূড়ান্ত মীমাংসায় ‘বাঙালি জাতির পিতা’ । কিন্তু চ’ড়ান্ত বিজয়ের জন্য চাই একজন নিমগ্ন সাধাক, বিমুগ্ধ জাদুকর, মোহন বংশীবাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই হ্যমিলনের বাঁশি ওয়ালা,বিজয়ী রাখাল। তাই এ লিটল ম্যাগাজিনের নাম করণ করা হয়েছে তর্জনী 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!