1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপালগঞ্জে থানা থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ বরখাস্ত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

গোপালগঞ্জে থানা থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ বরখাস্ত

প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হৃদয় শেখ (২২) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। আসামি হৃদয় শেখ উপজেলার কমলাপুর এলাকার আলমগীর শেখের ছেলে।বরখাস্ত হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন- মুকসুদপুর থানার এসএই শামিম ও কনস্টেবল মাহফুজ।

জানা গেছে, ২০২৪ সালে ফরিদপুরের নগরকান্দি উপজেলার দামরদী গ্রামের শাহালম মাদবরের ছেলে ভ্যানচালক আকাশ মাদবরকে (১৬) হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়। এ ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় হৃদয় শেখসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বাদীর লোকজনের সহযোগিতায় মুকসুদপুর থানা পুলিশ আসামি হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হৃদয়কে ওই রাতে থানায় রাখা হয়। পরদিন বুধবার জানা যায় হাতকড়া পরা অবস্থায় কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ থানা থেকে পালিয়ে গেছে।

বিষয়টি প্রথম মুকসুদপুর থানা পুলিশ গোপন রাখলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। ঘটনা জানাজানি হওয়ার পর এসআই শামিম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত জেলা পুলিশ।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। আমরা লিখিত আকারে প্রেস রিলিজ দিয়েছি। সেখানে সব উল্লেখ করা আছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি যদি তাদের বিরুদ্ধে কোন ঘুষ গ্রহণ বা কাজে গাফিলতি পাই তাহলে তাদের বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!