1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুঞ্জনের অবসান, নতুন জীবনের পথে লুবাবা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

গুঞ্জনের অবসান, নতুন জীবনের পথে লুবাবা

প্রতিনিধি

বিনোদন জগত ছেড়ে নতুন জীবনধারায় পা রাখার পর থেকেই আলোচনায় ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন এই তরুণী।

বুধবার ফেসবুকে নতুন একটি ছবি প্রকাশ করে লুবাবা জানান, তিনি বিয়ে করেননি, বরং বাগদান সম্পন্ন করেছেন। ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সম্মতিতেই এই বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

প্রকাশিত ছবিতে লুবাবাকে তার বাগদত্তার সঙ্গে দেখা গেলেও, কৌশলে আড়াল করা হয়েছে দুজনের মুখ। ফলে এখনো প্রকাশ্যে আসেনি তার হবু স্বামীর পরিচয় বা বিস্তারিত তথ্য। এতে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

নিজের পোস্টে লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।” তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, আনুষ্ঠানিক বিয়ের জন্য তারা এখনও অপেক্ষা করছেন।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন সিমরিন লুবাবা। এরপর থেকেই তিনি ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন শুরু করেন এবং সামাজিক মাধ্যমে সেই পরিবর্তিত জীবনধারার নানা দিক তুলে ধরছেন। পর্দা প্রথা মেনে চলা ও আত্মিক উন্নয়নের বার্তা তার পোস্টগুলোতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা লুবাবার শিল্পীজীবনের শুরুটা ছিল বেশ উজ্জ্বল। তার দাদা, প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদের-এর অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। শিশুশিল্পী হিসেবে অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন এবং জনপ্রিয়তা অর্জন করেন।

বর্তমানে শোবিজ থেকে দূরে থাকলেও, তার ব্যক্তিগত জীবন ও নতুন অধ্যায় নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি। বাগদানের এই খবরে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!