1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী

প্রতিনিধি

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার সেই একই ঘটনা ঘটল ভারতের নভি মুম্বাইয়ে। গত শুক্রবার গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে পড়েছেন এক তরুণী। বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ওই তরুণী জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। উলওয়ের কাছে এসে একটি ব্রিজের উঠতে যাওয়ার সময় তাকে পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখানো হয়। সেই মতো গাড়ি নিয়ে ওই রাস্তায় যান তিনি। এরপরই হঠাৎ গাড়ি-সহ নদীতে পড়ে যান। পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপরই তড়িঘড়ি একটি ক্রেন এনে গাড়িটিকে তোলা হয়।

উল্লেখ্য, গত মাসে উত্তরপ্রদেশে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভারের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন চালক। সেই ঘটনায় কেউ আহত না হলেও, গাড়িটি ফ্লাইওভারের মধ্যে ঝুলে যায়। এই ঘটনার পর গুগল ম্যাপের ওপর বিশ্বাস করে গাড়ি চালানো কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন উঠেছিল।

গত বছর ভারতের বরেলি থেকে বাদাউন যাওয়ার সময় গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায় একটি গাড়ি। সে সময় এই ঘটনার দুঃখপ্রকাশ করে গুগল জানিয়েছিল, গুগল ম্যাপকে আরও উন্নত করার জন্য কাজ করা হচ্ছে। যদিও এরই মধ্যে আবারও গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!