1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট ছাত্রের মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট ছাত্রের মৃত্যু

প্রতিনিধি

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাতে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তির পর রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত সোয়া ২টার দিকে সে মারা যায়।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন দায়িত্ব গ্রহণের পর তাদের দেখতে ছুটে যান হাসপাতালে। তিনি শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আল আমিনের সহপাঠীদের সহযোগিতায় তার মরদেহ টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে আজ বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে সহপাঠীরা এসে তার মরদেহ নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!